ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীলফামারীতে ৪টি আসনেই জামায়াত প্রার্থীদের জয়, উন্নয়নের নতুন প্রত্যাশা সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ের পর ভিপি আয়নুল হকের দোয়া ও শুভেচ্ছা বার্তা ডোমার–ডিমলায় বৈষম্যহীন উন্নয়নের অঙ্গীকার: নবনির্বাচিত এম পি আব্দুস সাত্তার চট্টগ্রাম ১৫ এর মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী ৪৫হাজার ৩৬ ভোটে এগিয়ে সকাল ৭ টা পর্যন্ত প্রাপ্ত ঘোষণায় কোন দল কত আসন পেয়েছেন  গোপালগঞ্জ-১ আসনে সেলিমুজ্জামান সেলিম বিজয়ী গোপালগঞ্জে প্রথমবারের মতো তিন আসনে ধানের শীষের জয় সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী আয়নুল হক  গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বিজয়ী হলেন জামায়াত প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান নীলফামারী-৪ আসনে জামায়াত প্রার্থী বিজয়ী

বিপিএলে যোগ দিলেন নিশাম

ক্রীড়া ডেস্ক 
  • আপডেট সময় : ১২:০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সর্বশেষ বিপিএলে ফাইনালের আগে জিমি নিশামকে দক্ষিণ আফ্রিকা থেকে উড়িয়ে এনেছিল ফরচুন বরিশাল, কিন্তু শিরোপা নির্ধারণী লড়াইয়ে তাঁকে নামানো হয়নি। বেঞ্চে বসেই চট্টগ্রামের বিপক্ষে বরিশালের জয় দেখে ‘চ্যাম্পিয়ন’ পদক গলায় পরেন নিশাম।

এক ম্যাচের জন্য এসে খেলতে না পারা নিশাম এবার বিপিএলে যোগ দিয়েছেন প্রায় মাঝপথেই। রাজশাহী ওয়ারিয়র্স ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডারকে দলে নিয়েছে। তিনি সিলেটে দলের সঙ্গে যোগ দিয়েছেন আজ।

নিশামকে বলা হয় এ যুগের টি-টোয়েন্টির ফেরিওয়ালা। ২০২২ সালে নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি খেলে বেড়াচ্ছেন। তিনি রাজশাহীতে নাম লেখানোর আগপর্যন্ত নিউজিল্যান্ড জাতীয় দলসহ মোট ১১টি দলের হয়ে খেলেছেন।

নতুন বছরের প্রথম দিনেই যেমন সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে খেলেছেন নিশাম। তিনি তার আগে নভেম্বরে খেলেছেন নেপাল প্রিমিয়ার লিগে। ২০২৫ সালের জানুয়ারি থেকে হিসাব করলে রাজশাহী নিশামের সপ্তম দল।

গত বছরের শুরুর দিকে ছিলেন এসএ টোয়েন্টির দল প্রিটোরিয়া ক্যাপিটালসে। এরপর ফেব্রুয়ারিতে ঢাকা আসেন ফরচুন বরিশালের জন্য। জুনে খেলেছেন পিএসএলের দল ইসলামাবাদ ইউনাইটেডে। এরপর সেপ্টেম্বরে ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে ডারহাম হয়ে নেপাল ও আরব আমিরাত ঘুরে এখন বাংলাদেশে। এসবের ফাঁকে খেলেছেন নিউজিল্যান্ডের হয়েও।

নিশাম ২০২৫ সালের ১০ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১০ জানুয়ারির মধ্যে মোট টি-টোয়েন্টি খেলেছেন ৪৭টি, যার মধ্যে জাতীয় দলের হয়ে খেলেছেন ১৪টি।

নিশামের দল রাজশাহী ওয়ারিয়র্স আগামীকাল দুপুরে সিলেটে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে। রাজশাহী ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে প্লে-অফ দৌড়ের চতুর্থ স্থানে আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বিপিএলে যোগ দিলেন নিশাম

আপডেট সময় : ১২:০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬