ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীলফামারীতে ৪টি আসনেই জামায়াত প্রার্থীদের জয়, উন্নয়নের নতুন প্রত্যাশা সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ের পর ভিপি আয়নুল হকের দোয়া ও শুভেচ্ছা বার্তা ডোমার–ডিমলায় বৈষম্যহীন উন্নয়নের অঙ্গীকার: নবনির্বাচিত এম পি আব্দুস সাত্তার চট্টগ্রাম ১৫ এর মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী ৪৫হাজার ৩৬ ভোটে এগিয়ে সকাল ৭ টা পর্যন্ত প্রাপ্ত ঘোষণায় কোন দল কত আসন পেয়েছেন  গোপালগঞ্জ-১ আসনে সেলিমুজ্জামান সেলিম বিজয়ী গোপালগঞ্জে প্রথমবারের মতো তিন আসনে ধানের শীষের জয় সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী আয়নুল হক  গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বিজয়ী হলেন জামায়াত প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান নীলফামারী-৪ আসনে জামায়াত প্রার্থী বিজয়ী

২৪ জেলার শৈত্যপ্রবাহ থাকছে সোমবার পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শীতের তীব্রতার মধ্যেই দেশের ২৪টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই শৈত্যপ্রবাহ আগামী সোমবার পর্যন্ত বিরাজ করতে পারে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, পাঁচদিনের আবহাওয়া পূর্বাভাসে শৈত্যপ্রবাহ আগামী সোমবার পর্যন্ত থাকতে পারে। তবে পরবর্তীতে তা কতোদিন বিরাজ করবে, তা আরও পর্যালোচনা করা হবে।

এ সময়ে রাজশাহী ও রংপুর বিভাগ এবং গোপালগঞ্জ, মৌলভীবাজার, যশোর, চুয়াডাঙ্গা, কুমিল্লা, ফেনী, খুলনা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। ১৭টি পর্যবেক্ষণাগারে রেকর্ড হওয়া তাপমাত্রার তথ্য অনুযায়ী এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ২৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২১.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে সোমবার আকাশ আংশিক মেঘলা এবং দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময়ে নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। শনিবার এবং রোববারও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। সোমবার রাত এবং দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
২৪ জেলার শৈত্যপ্রবাহ থাকছে সোমবার পর্যন্ত

আপডেট সময় : ০৮:০৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬