ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীলফামারীতে ৪টি আসনেই জামায়াত প্রার্থীদের জয়, উন্নয়নের নতুন প্রত্যাশা সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ের পর ভিপি আয়নুল হকের দোয়া ও শুভেচ্ছা বার্তা ডোমার–ডিমলায় বৈষম্যহীন উন্নয়নের অঙ্গীকার: নবনির্বাচিত এম পি আব্দুস সাত্তার চট্টগ্রাম ১৫ এর মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী ৪৫হাজার ৩৬ ভোটে এগিয়ে সকাল ৭ টা পর্যন্ত প্রাপ্ত ঘোষণায় কোন দল কত আসন পেয়েছেন  গোপালগঞ্জ-১ আসনে সেলিমুজ্জামান সেলিম বিজয়ী গোপালগঞ্জে প্রথমবারের মতো তিন আসনে ধানের শীষের জয় সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী আয়নুল হক  গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বিজয়ী হলেন জামায়াত প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান নীলফামারী-৪ আসনে জামায়াত প্রার্থী বিজয়ী

স্বপ্নপূরণ হলো না ডাসারের ইতালি প্রবাসী সাব্বির মোল্লার

মাদারীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ২১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রবাসে পরিশ্রম করে পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন ছিল। সেই স্বপ্ন নিয়েই লিবিয়া হয়ে ইতালি পাড়ি জমিয়েছিলেন মাদারীপুরের ডাসার উপজেলার যুবক মো. সাব্বির মোল্লা (৩১)। তবে ভাগ্যের নির্মম পরিহাসে প্রবাসের মাটিতেই প্রাণ হারাতে হলো তাকে। সড়ক দুর্ঘটনায় নিহত সাব্বিরের স্বপ্ন আর পূরণ হলো না।

নিহত সাব্বির মোল্লা ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পান্তাপাড়া গ্রামের আক্কাছ মোল্লার ছেলে। সোমবার সকালে নিহতের পরিবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় লিবিয়া হয়ে ইতালি যান সাব্বির। গত রোববার সকালে ইতালির মিলানো শহরে একটি গাড়ির চাপায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সাতদিন পর রোববার সকালেই তার মৃত্যু হয়।

সাব্বিরের মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। একমাত্র ছেলের মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা। ছেলের ছবি বুকে জড়িয়ে বারবার জ্ঞান হারাচ্ছেন তিনি। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

নিহত সাব্বিরের বাবা আক্কাছ মোল্লা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ছেলে ইতালি গিয়ে উপার্জন করে পরিবারের জন্য ভালো কিছু করবে, সেই আশা ছিল। কিন্তু স্বপ্ন পূরণের আগেই সে চলে গেল। আমরা সরকারের কাছে অনুরোধ করছি, যেন তার লাশ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।’

এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। নিহতের পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
স্বপ্নপূরণ হলো না ডাসারের ইতালি প্রবাসী সাব্বির মোল্লার

আপডেট সময় : ১১:১৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬