সংবাদ শিরোনাম ::
আজ এলপি গ্যাসের নতুন দাম
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৩:৫১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

চলতি মাসের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির নতুন দাম আজ রবিবার (৪ জানুয়ারি) ঘোষণা করা হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি ২০২৬ মাসের সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হচ্ছে।
বিইআরসি’র বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বিকেল ৩টায় এলপিজির নতুন দাম সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। একই সঙ্গে অটোগ্যাসের নতুন দামও জানানো হবে।
এর আগে সর্বশেষ গত ২ ডিসেম্বর এলপিজির দাম সমন্বয় করা হয়। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে এক হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। আজকের ঘোষণায় নতুন করে দাম বাড়বে নাকি কমবে, সে দিকেই এখন ভোক্তাদের নজর।
























