সংবাদ শিরোনাম ::
এনসিপির শ্রমিক শক্তি নেতা মোতালেবকে গুলির ঘটনায় একজন আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:১৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ২২ বার পড়া হয়েছে

জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলির ঘটনায় মোসা. তনিমা ওরফে তন্বীকে আটক করেছে খুলনা নগর গোয়েন্দা পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) রাতে খুলনা নগরীর সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক তৈমুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার সকাল ১১টার দিকে খুলনা নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পাশের আল আকসা মসজিদ সড়কের মুক্তা হাউজে গুলিবিদ্ধ হন মোতালেব শিকদার। জানা গেছে, গত ১ নভেম্বর মুক্তা হাউজের একটি কক্ষ ভাড়া নেন তনিমা ওরফে তন্বী। ওই কক্ষেই গুলির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঘটনার বিস্তারিত উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


















