ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীলফামারীতে ৪টি আসনেই জামায়াত প্রার্থীদের জয়, উন্নয়নের নতুন প্রত্যাশা সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ের পর ভিপি আয়নুল হকের দোয়া ও শুভেচ্ছা বার্তা ডোমার–ডিমলায় বৈষম্যহীন উন্নয়নের অঙ্গীকার: নবনির্বাচিত এম পি আব্দুস সাত্তার চট্টগ্রাম ১৫ এর মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী ৪৫হাজার ৩৬ ভোটে এগিয়ে সকাল ৭ টা পর্যন্ত প্রাপ্ত ঘোষণায় কোন দল কত আসন পেয়েছেন  গোপালগঞ্জ-১ আসনে সেলিমুজ্জামান সেলিম বিজয়ী গোপালগঞ্জে প্রথমবারের মতো তিন আসনে ধানের শীষের জয় সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী আয়নুল হক  গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বিজয়ী হলেন জামায়াত প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান নীলফামারী-৪ আসনে জামায়াত প্রার্থী বিজয়ী

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে সুন্দরগঞ্জে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে

oplus_0

আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া চক্র এস আলম কর্তৃক ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে বরখাস্তের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকালে পৌরশহরের উপজেলা পরিষদ রোডে ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদের যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক একসময় দেশের ব্যাংকিং খাতে বিশ্বাস ও আস্থার প্রতীক ছিল। কিন্তু বিগত কয়েক বছরে প্রভাবশালী মহলের হস্তক্ষেপ ও এস আলম গ্রুপের অবৈধ নিয়োগের কারণে ব্যাংকটি গভীর সংকটে পড়েছে। অদক্ষ ও পক্ষপাতদুষ্ট নিয়োগের ফলে ব্যাংকের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে এবং প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছেন।

বক্তারা অবিলম্বে ইসলামী ব্যাংকসহ দেশের সব ব্যাংকে অবৈধ ও বিশেষ অঞ্চলের একচ্ছত্র নিয়োগ বাতিল করে সারাদেশে সমান সুযোগের ভিত্তিতে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিতের দাবি জানান। একই সঙ্গে ব্যাংক খাতে স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংককে রাজনৈতিক প্রভাব ও গোষ্ঠীগত স্বার্থের বাইরে রেখে পুনরায় জনগণের ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে দুর্নীতিবাজদের অপসারণ এবং যোগ্যদের অগ্রাধিকার দিতে হবে। তাহলেই ইসলামী ব্যাংকের প্রতি জনগণের আস্থা ফিরবে এবং ব্যাংক খাতের স্থিতিশীলতা নিশ্চিত হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের গ্রাহক বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, মেসার্স নজরুল ব্রিকসের ম্যানেজার শামীম খন্দকার, হোপ এগ্রো লিমিটেডের ম্যানেজার শফিউল হক, গ্রাহক বদিউজ্জামান মিয়া, ইসমাইল হোসেন, রঞ্জু মিয়া, চাকুরি প্রত্যাশী সোহেল রানা, শাহিন মিয়া, বায়েজিদ ইসলাম ও সাগর মিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে সুন্দরগঞ্জে মানববন্ধন

আপডেট সময় : ০৭:৩৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫