ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

সুন্দরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৩৮৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সীচা ফকিরপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে মঞ্জু মিয়া (৩৮) এবং উত্তর দুলাল গ্রামের মোকলেছুর রহমান বালাজুর ছেলে বাদল মিয়া (২২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ জুন) দিবাগত রাতে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজার নেতৃত্বে একটি চৌকস দল উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের সীচা (খামার) এলাকা এবং চণ্ডিপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ২০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। উদ্ধারকৃত ইয়াবাগুলো এলাকায় মাদকাসক্তদের কাছে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সারা দেশে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সুন্দরগঞ্জেও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০১:৩৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬