ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

জাহাজে হান্টাবাইরাস, চিন্তিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক 
  • আপডেট সময় : ১১:৩৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একটি প্রমোদতরীতে হান্টাবাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে সমন্বয় করে কাজ শুরু করেছে কানাডা সরকার।

বুধবার (৬ মে) এক বিবৃতিতে কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘এমভি হন্ডিয়াস’ নামের প্রমোদতরীতে ছড়িয়ে পড়া ‘অ্যান্ডিজ হান্টাবাইরাস’ পরিস্থিতি মোকাবিলায় কানাডা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তবে এখন পর্যন্ত জাহাজে থাকা কোনো কানাডীয় নাগরিক আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় অনিতা আনন্দ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যৌথ প্রচেষ্টার বিষয়টি তুলে ধরেন।

কানাডার বৈদেশিক বিষয়ক বিভাগ বর্তমানে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করছে এবং জাহাজে থাকা কানাডীয় নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

অনিতা আনন্দ জানান, প্রমোদতরীটি বন্দরে পৌঁছালে কানাডীয় নাগরিকদের নিরাপদে নামানো এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সেখানে কনস্যুলার কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সরকারের পক্ষ থেকে পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। জাহাজটিতে প্রায় ১৫০ জন যাত্রী রয়েছেন বলে জানা গেছে।

নেদারল্যান্ডসের মালিকানাধীন এই প্রমোদতরীটি আর্জেন্টিনা থেকে অ্যান্টার্কটিকা পর্যন্ত এক সপ্তাহের মেরু ভ্রমণ শেষে কেপ ভার্দে উপকূলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে জাহাজটিতে প্রাণঘাতী হান্টাবাইরাস ছড়িয়ে পড়ে। এতে এখন পর্যন্ত অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বর্তমানে কেপ ভার্দে উপকূলের কাছে অবস্থানরত জাহাজটিতে সংক্রমণের উৎস শনাক্ত ও বিস্তার রোধে জরুরি স্বাস্থ্যবিধি অনুসরণ করা হচ্ছে। এই ভাইরাসের প্রাদুর্ভাব আন্তর্জাতিক পর্যটন খাতে নতুন উদ্বেগ তৈরি করেছে।

হান্টাবাইরাস মূলত ইঁদুর ও এ জাতীয় প্রাণীর মাধ্যমে ছড়ায় এবং এটি মানুষের শ্বাসতন্ত্রে গুরুতর সংক্রমণ ঘটাতে পারে। ‘এমভি হন্ডিয়াস’-এ সংক্রমণের ঘটনার পর আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে।

কানাডা সরকার জানিয়েছে, তারা নাগরিকদের নিয়মিত তথ্য ও সহায়তা প্রদান করছে এবং আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। জাহাজটির পরবর্তী গন্তব্য ও যাত্রীদের কোয়ারেন্টিন সংক্রান্ত বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসরণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
জাহাজে হান্টাবাইরাস, চিন্তিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় : ১১:৩৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬