ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পৃথিবী বস্তুকে নিজের কেন্দ্রে টানে সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে দেখা তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড চাইল পুলিশ দূষণযুক্ত যান নিষিদ্ধ করার ফলে দিল্লিতে মূল্যবৃদ্ধির আশঙ্কা আদালত অবমাননার অভিযোগ, আসাদুজ্জামান ফুয়াদকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি এআই-স্মার্ট স্পিকার কি সবই শোনে? উদ্ধার করা মোটরসাইকেলটি তাহসিফের, নিশ্চিত করল পিবিআই পম্পেইয়ের আলমারিতে সুগন্ধির শিশি ও শিশুর গলার হার শিক্ষার্থীরা রাতে ঘরের বাইরে আড্ডা দিলে গ্রেপ্তার করবে পুলিশ: চট্টগ্রামের ডিআইজি শান্তিপূর্ণ বিক্ষোভের পর জার্মানির একাধিক শহরে সহিংসতা

র‍্যাগিংয়ে ‘জিরো টলারেন্স’ ঘোষণা উপাচার্যের

জবি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪২:০৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-এ ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের (২১তম ব্যাচ) স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে।

রোববার (৩ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রইছ উদ্দিন দিনব্যাপী বিভিন্ন বিভাগের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবাগত ২ হাজার ৮৭২ জন শিক্ষার্থীকে স্বাগত জানান।

তিনি নবীনদের উদ্দেশে বলেন, “২১তম ব্যাচের পদার্পণ জবি পরিবারকে আরও সমৃদ্ধ করেছে। নবীনদের জন্য নিরাপদ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। কোনো শিক্ষার্থী যেন সিনিয়রদের দ্বারা হেনস্তা বা র‍্যাগিংয়ের শিকার না হয়, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।”

উপাচার্য আরও বলেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তরুণ প্রজন্মের অবদান অবিস্মরণীয়। তবে পরবর্তীকালে কিছু ক্ষেত্রে সিনিয়রদের প্রতি অসম্মান প্রদর্শনের যে অপসংস্কৃতি দেখা যাচ্ছে, তা পরিহার করতে হবে। শিক্ষার্থীদের দায়িত্বশীল ও শালীন আচরণ বজায় রাখতে হবে।’

তিনি সবাইকে ‘টিম জগন্নাথ’ হিসেবে কাজ করে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো কাটিয়ে ওঠার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবারই প্রথমবারের মতো ওরিয়েন্টেশনের প্রথম দিনেই সকল নবীন শিক্ষার্থীর হাতে পরিচয়পত্র (আইডি কার্ড) তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের পথচলা সহজ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রকাশিত ‘শিক্ষার্থী সহায়িকা’ প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ ড. সাবিনা শরমীন নবীনদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘প্রতিটি চ্যালেঞ্জকে ইতিবাচকভাবে গ্রহণ করে তোমাদের এগিয়ে যেতে হবে। নিজ নিজ বিভাগকে ধারণের মাধ্যমেই পুরো বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়িত্ববোধ গড়ে তুলতে হবে।’

প্রতিটি বিভাগের চেয়ারম্যানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানগুলোতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শেখ গিয়াস উদ্দিন, প্রক্টর ড. মোহাম্মদ নাসির উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও নবীন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
র‍্যাগিংয়ে ‘জিরো টলারেন্স’ ঘোষণা উপাচার্যের

আপডেট সময় : ০৬:৪২:০৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬