ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাসনাতের ‘লাল কার্ড’ পোস্ট ঘিরে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সামাজিক যোগাযোগমাধ্যমে সংক্ষিপ্ত এক পোস্ট দিয়েই ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন হাসনাত আবদুল্লাহ।

সোমবার (২৭ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি শুধু দুটি শব্দ লেখেন—‘লাল কার্ড’। তবে পোস্টটি কাকে বা কোন প্রেক্ষাপটে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা না থাকায় নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

পোস্টটি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভিড় জমে। কেউ এটিকে রাজনৈতিক ইঙ্গিত হিসেবে দেখছেন, আবার কেউ হাস্যরসের ছলে প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন মন্তব্য করেন, ‘আগে হলুদ কার্ড দিলে ভালো হতো।’ আরেকজন লেখেন, ‘হলুদ কার্ড না দিয়ে সরাসরি লাল কার্ড কেন?’

সংক্ষিপ্ত হলেও পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ব্যাখ্যা-বিশ্লেষণ শুরু হয়। কেউ এটিকে প্রতীকী বার্তা হিসেবে দেখছেন, আবার কেউ নির্দিষ্ট ব্যক্তি বা সাম্প্রতিক কোনো ঘটনার সঙ্গে এর যোগসূত্র খুঁজছেন।

তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেননি হাসনাত আবদুল্লাহ। ফলে পোস্টটি নিয়ে অনলাইন অঙ্গনে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
হাসনাতের ‘লাল কার্ড’ পোস্ট ঘিরে তোলপাড়

আপডেট সময় : ১০:০১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬