কবিতা বাংলাদেশের মাসিক সাহিত্যালাপ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৩৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

সমকালকে ধারণ করে লেখালেখির কারুকাজে নিজেকে নতুনভাবে নির্মাণ করাই একজন লেখকের দায়িত্ব— এমন মন্তব্য করেছেন বক্তারা। তারা বলেন, নিয়মিত সাহিত্যালাপের মাধ্যমে একজন লেখক নিজেকে সমালোচনার মুখোমুখি করতে পারেন এবং সেই সুযোগ থেকেই সৃজনশীল উন্নতি সম্ভব হয়।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে রাজধানীর শিশুকল্যাণ পরিষদের কনফারেন্স কক্ষে সাহিত্য সংগঠন কবিতা বাংলাদেশ আয়োজিত নিয়মিত লেখাপাঠ ও পর্যালোচনামূলক অনুষ্ঠান ‘মাসিক সাহিত্যালাপ’-এ এসব কথা বলেন বক্তারা।
সংগঠনের সহসভাপতি কবি ও গবেষক কর্নেল আশরাফ আল দীনের সভাপতিত্বে পঠিত লেখার পর্যালোচনা করেন সহসভাপতি কবি হাসান আলীম, চারুশিল্প পরিষদের সভাপতি কবি ইব্রাহীম মণ্ডল, কবি মুর্শিদ-উল আলম, কবি আতিক হেলাল, কথাসাহিত্যিক নাসীমুল বারী, কবি রবিউল মাশরাফি, কবি আর কে শাব্বির আহমেদ, মুহাম্মদ আতা উল্লাহ খান এবং অধ্যক্ষ শরিফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কবি ড. মাহফুজুর রহমান আখন্দ।
এ সময় কবিতা পাঠ করেন কবি আলতাফ হোসাইন রানা, শাহজাহান মোহাম্মদ, নূরুল হক, আবুল কালাম আজাদ, হাসিনা মমতাজ, নাসরিন ইসলাম, আতিকুল ইসলাম, সাহেদ বিপ্লব, ওয়াহিদ আল হাসান, ওয়াহিদ জামান, ইয়াসিন মাহমুদ, সীমান্ত আকরাম, কাদের বাবু, আরিফ জামান, শারমিন আকতার, আজিজ হাকিম, ওয়াহেদুজ্জামান আহমেদ, লাবনী আকতার খুশি, বাচিকশিল্পী রোকসানা ইমাম রুকু, কবি শাহীন সালমান, মেহের নিগার, নাহিদ সোলতানা নিপা, এলিজা রহমান অদিতি, সৈয়দ ইসমাইল হোসেন জনি, সৈয়দ সাইফুল করিম, সেজান খান, আসাদুজ্জামান বিকাশ, জুবায়ের বিন ইয়াসিন, সাইফ সাদী, তোফাজ্জল হোসেন বাবু এবং জিল্লুর রহমান জিল্লু প্রমুখ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন শিল্পী বিপ্লব চৌধুরী।
শেষে বক্তারা জানান, কবি-সাহিত্যিকদের সক্রিয় অংশগ্রহণে এই সাহিত্যালাপ অনুষ্ঠান প্রতি মাসে নিয়মিতভাবে আয়োজন করা হবে।
























