সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং, ছড়িয়ে পড়েছে ভিডিও
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৪৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মাইকিং করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ রোববার বিকেলে ভিডিওটি ছড়িয়ে পড়ে।
জানা গেছে, আজ বেলা দুইটা থেকে বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের বিভিন্ন সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে এ কর্মসূচি চালানো হয়।
.
২ মিনিট ৫৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, অটোরিকশায় থাকা মাইকে আগে থেকে ধারণ করা বক্তব্য প্রচার করা হচ্ছে। মাইকিং কর্মসূচির আয়োজক হিসেবে ‘বাঁশখালী উপজেলা ছাত্রলীগ, চট্টগ্রাম দক্ষিণ’ উল্লেখ করা হয়েছে।
জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হক প্রথম আলোকে বলেন, মাইকিংয়ের বিষয়টি তিনি জানেন না। খোঁজ নিয়ে জানাবেন।























