
শিক্ষকের কখনো বিদায় হয় না। তিনি তার শিক্ষার্থীদের হৃদয়ে, স্মৃতিতে ও ভালোবাসায় চিরকাল বেঁচে থাকেন। খুব অল্প সময়ের ছোট্ট একটি নোটিশে বিদায় অনুষ্ঠানে উপস্থিত মানুষের অংশগ্রহণই প্রমাণ করে, একজন শিক্ষকের প্রতি শিক্ষার্থীদের ভালোবাসা কতটা গভীর।
গাইবান্ধার সুন্দরগঞ্জে চন্ডিপুর আলহাজ্ব তহুরুন্নেছা (এটিএন) বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. গোলাম মোস্তফা কামালের বিদায় অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান অতিথি ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী।
তিনি আরও বলেন, একজন শিক্ষক যতদিন বেঁচে থাকেন, ততদিন সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষক শুধু শিক্ষার্থীদের পাঠদান করেন না, বরং আলোকিত মানুষ গড়ে তোলার মাধ্যমে একটি সুন্দর, সচেতন ও মানবিক সমাজ বিনির্মাণে অবদান রাখেন। তাই শিক্ষকদের অবদান কখনো ভুলে যাওয়ার নয়। তাদের আজীবন শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে বিদ্যালয় মাঠে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের আয়োজনে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রাজ্জাক রাজা।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান, উপজেলা স্কাউটস সম্পাদক এম মাহফুজার রহমান লেলিন, চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেহেদী মোস্তফা মাসুম, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. গোলাম মোস্তফা কামাল, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শ্যামল চন্দ্র বর্মন, মাওলানা মো. সাজ্জাদুর রহমান, নিতাই চন্দ্র বর্মন, শিক্ষার্থী মোছা. জাকিয়াতুন্নাহার রিতা ও শ্রীতমা সাহা কুমকুমসহ আরও অনেকে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.