
জাটকা সংরক্ষণে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর বাজারে আকস্মিক অভিযান চালিয়ে তিন কেজির বেশি জাটকা জব্দ করেছে উপজেলা মৎস্য কার্যালয়। পরে জব্দ করা মাছ এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে সুন্দরগঞ্জ পৌর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মাধব রায়। এ সময় মৎস্য কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, জাটকা আহরণ, বিক্রি ও বাজারজাতকরণ বন্ধে নিয়মিত তদারকির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। এ সময় বাজার থেকে তিন কেজির বেশি জাটকা জব্দ করা হয়। পরে জব্দ করা মাছ এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মাধব রায় বলেন, 'জাটকা ইলিশের ভবিষ্যৎ প্রজন্ম। জাটকা সংরক্ষণ করা গেলে ইলিশের উৎপাদন ও প্রজনন বাড়বে। তাই নিষেধাজ্ঞার সময়ে জাটকা আহরণ, বিক্রি ও বাজারজাতকরণ বন্ধে আমাদের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।'
উল্লেখ্য, ১ নভেম্বর ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত ২৫ সেন্টিমিটার বা তার চেয়ে ছোট আকারের ইলিশ, অর্থাৎ জাটকা আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতের ওপর আট মাসের নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। আইন অমান্য করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.