
বেতন বাড়ানোর দাবিতে আজ মঙ্গলবার তৃতীয় দিনের মতো মিরপুরে সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। সকালে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলে। এতে মিরপুর–১০ ও মিরপুর–১১ মেট্রোরেল স্টেশনে ট্রেন থামা বন্ধ হয়ে যায়। এই দুটি স্টেশনে মেট্রোরেল থামেনি।
তবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল করে। অন্যান্য স্টেশনে যাত্রী ওঠানামা স্বাভাবিক ছিল।
.মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ.
ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি (ডিএমটিসিএল)। সংস্থাটির সূত্র জানিয়েছে, বেলা ১১টা ৫০ মিনিটে মিরপুর–১০ এবং মিরপুর–১১ নম্বর মেট্রোস্টেশনে ট্রেন থামা বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে স্টেশন দুটির সবগুলো গেট বন্ধ রাখা হয়। অর্থাৎ ওই স্টেশন দুটিতে কোনো যাত্রী ঢুকতে পারেনি। আবার ট্রেন না থামার কারণে যাত্রীও নামেনি। পরিস্থিতি স্বাভাবিক হলে পরে দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল আবার শুরু হয়।
.
সকাল ১০টার কিছু পরে পোশাক শ্রমিকেরা আবারও রাস্তায় নামে। একপর্যায়ে তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। আন্দোলনকারীরা মিরপুর–১১ মেট্রো স্টেশনের নিচে পরিত্যক্ত কাঠ, বাঁশে আগুন দেয়। এতে নিচের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর মেট্রোরেলের স্টেশনও বন্ধ করে দেওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে সংঘর্ষ থামে।
.বিক্ষোভ-ভাঙচুর, ৩য় দিনে
৪ শতাধিক কারখানায় ছুটি .
ডিএমটিসিএল সূত্র বলছে, মেট্রোরেল পুলিশের পক্ষ থেকে সতর্কতার অংশ হিসেবে দুটি স্টেশন বন্ধ রাখার পরামর্শ আসে।
গত রোববারও কাজীপাড়া, মিরপুর–১০ ও পল্লবী মেট্রো স্টেশন দুই ঘণ্টার বেশি বন্ধ রাখা হয়। এটিকে ডিএমটিসিএল বলছে, স্টেশন ‘স্কিপ’ করা। অর্থাৎ মেট্রোরেল চলাচল করবে। শুধু দুটি স্টেশনে যাত্রী ওঠা–নামা বন্ধ থাকবে।
.আওয়ামী লীগের নেতা-কর্মীসহ আটক-গ্রেপ্তার ৪৯ জন
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.