
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকেরা আজ মঙ্গলবার সকাল নয়টার দিক থেকে গাজীপুরের নাওজোর এলাকায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে। গাজীপুরে ১২টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানায় গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ সকাল থেকে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি, শিল্প পুলিশ ও থানা-পুলিশের সদস্যরা সতর্ক অবস্থান নেন। তবে সকাল নয়টার আগ থেকে পরিস্থিতি বদলাতে থাকে। পোশাকশ্রমিকেরা রাস্তায় নামতে শুরু করে। একপর্যায়ে তারা ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে।
.
গত কয়েক দিন ধরে কালিয়াকৈরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, সফিপুর ও কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছে শ্রমিকেরা। এসব ঘটনায় কোনাবাড়ী, বাসন ও কালিয়াকৈর থানায় তিনটি মামলা করেছে পুলিশ। মামলাগুলোতে কয়েক হাজার শ্রমিককে আসামি করা হয়েছে। এ ছাড়া আন্দোলনে অংশ নেওয়া ও উসকানি দেওয়ার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.