
আদালত অবমাননার অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে ৪ নভেম্বর হাজির হতে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এই আদেশ দেন।
পরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন সাংবাদিকদের বলেন, আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে আজ ট্রাইব্যুনালের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। স্বপ্রণোদিত হয়ে ট্রাইব্যুনাল এই নোটিশ দিয়েছেন।
.
গাজী মোনাওয়ার হুসাইন বলেন, আসাদুজ্জামান ফুয়াদ এবি পার্টির একটি অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে নানা ধরনের অবমাননাকর কথা বলেছেন। এসব কথা ট্রাইব্যুনালের নজরে এসেছে। ৪ নভেম্বর সশরীর হাজির হয়ে তাঁকে তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। এ ট্রাইব্যুনালের অপর দুজন সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.