
ঐতিহ্যবাহী নাটোর রাজবাড়িতে শনিবার দুপুরে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশ স্কাউটসের ছয় দিনব্যাপী ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরি। দুপুর ১২ টায় রাণী ভবানী রাজবাড়ি চত্বরে ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অনুষ্ঠানে উদ্বোধনী নাচ পরিবেশন করে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালা স্কাউট গ্রুপের গার্ল ইন কাব দল। 'আজকের কাব, আগামীর নেতৃত্ব’- এই প্রতিপাদ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চল।
.
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ বলেন, স্কাউট আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠছে। নিজেদের সুন্দর করা এবং পরিবেশকে সুন্দর করতে তারা কাজ করে যাচ্ছে। আগামীতে তারাই দেশের নেতৃত্বে আসীন হবে। তিনি আরও বলেন, অস্থির পৃথিবীতে সারা বিশ্বের ছয় কোটি স্কাউটস সদস্যরা নিরলসভাবে মানবতার সেবায় নিয়োজিত আছে। তাদের এই অসামান্য অবদান আগামীতে ব্যাপকভাবে মূল্যায়ন করা হবে বলে আমি বিশ্বাস করি।
.
রাজশাহীর ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু সালেহ মোঃ মহিউদ্দিন খাঁ, নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, বাংলাদেশ স্কাউটসের রাজশাহী আঞ্চলিক পরিচালক মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস, ( প্রোগ্রাম) যুগ্ম নির্বাহী পরিচালক আবুল হাসনাত মোঃ মুহসিনুল ইসলাম, নাটোর জেলা পরিষদের প্রশাসক মোঃ রহিম নেওয়াজ, রাজশাহী প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মোঃ আব্দুস সালাম, ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী ২০২৬ এর প্রোগ্রাম চিফ মোঃ সাইফুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানের প্রধান অতিথি কাব সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ করেন। কাব সদস্যদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অতিথিদের মুগ্ধ করে।
.
উল্লেখ্য, রাজশাহী বিভাগের আটটি জেলা ও একটি মেট্রোপলিটনসহ মোট ২৬০টি ইউনিটের কাব স্কাউট, ইউনিট লিডার, স্বেচ্ছাসেবক এবং কর্মকর্তা সহযোগে দুই হাজার ২০০ জন ক্যাম্পুরীতে অংশগ্রহন করছেন। ক্যাম্পুরী আগামী ৪ নভেম্বর শেষ হবে। ক্যাম্পুরীতে শিশুদের মধ্যে নেতৃত্বে গুণাবলী, শৃংখলা, সৃজনশীলতা, আতœনির্ভরশীলতা ও সেবার মানসিকতা বিকাশের লক্ষ্যে ক্যাম্পুরী ১২টি উচ্ছ¡াস ও পাঁচটি উৎসবে আয়োজন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.