
ইদানীংকালে লক্ষ করছি—বেশ কিছুদিন ধরে
দেখতে যমজ আরেকটা ‘আমি’ আমারই সঙ্গে ঘোরে।
যেখানেই যাই, যেদিকেই চাই, ডাইনে কিংবা বামে
আমি ছুটলেই দৌড়ায় সে, আমি থামলেই থামে।
.
মাঠে, মার্কেটে, লিফটে, সিঁড়িতে কিংবা ওপরে–নিচে
অবিকল ‘আমি’ ঘুরঘুর করে জ্যান্ত আমারই পিছে।
আমি লাফ দিলে সেও লাফ দেয়, আমি নাচলেই নাচে
আমি নিশ্চিত, ‘আমি’টার কোনো দুরভিসন্ধি আছে।
.বলো তো এটা কী কাল?.
দশচক্রের খপ্পরে কারও ফেউ লাগতেও শুনি
অন্য ‘আমি’টা গোয়েন্দা না তো? কিংবা মাফিয়া খুনি?
হয়তো অধরা অপচ্ছায়া সে, মিলিয়ে যাচ্ছে দ্রুত
হতে পারে কারও প্রেতাত্মা ওটা, পেতনি কিংবা ভূতও।
.
‘আমি’টা কখনো দৌড়িয়ে চলে, কখনো বেড়ায় হেঁটে
কখনো লম্বা লিকলিকে সরু কখনো চ্যাপটা বেঁটে।
জানি না কিসের আনন্দ ওর আমার েপছনে ঘুরে
আচমকা ওর আগমন ঘটে কড়কড়ে রোদ্দুরে ।
.
অন্য ‘আমি’তে কোণঠাসা আমি, আতঙ্কে আধমরা
ধস্তাধস্তি করেও ওটাকে জাপটে যায় না ধরা।
ট্রিপল নাইনে ফোন দিতে গিয়ে হতবিহ্বল আমি!
এআই টুলসে তৈরি ‘আমি’টা হয়তো আমারই ডামি!
.
কড়া রোদ্দুরে সেঁটে থাকে সে ছায়াসঙ্গীর মতো
আতঙ্কে তাই ঘর থেকে বের হচ্ছি না আপাতত।
.বিশ্বকাপ ও জলমাঠ
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.