
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১০ জানুয়ারি। পরীক্ষা চলবে ২১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। শুক্রবার ও শনিবার বাদে অন্য দিনগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ভর্তি পরীক্ষার ফি বৃদ্ধি করা হতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির একজন সদস্য।
.
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা। তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১০ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত শুক্রবার ও শনিবার ছাড়া পরীক্ষা নেওয়া হবে।’
এর আগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে এ বছর সেই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না। এবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
.কোটি টাকার ফেলোশিপ-বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে পিএইচডির সুযোগ পেলেন আশফাকুর রহমান .
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির একজন সদস্য জানিয়েছেন, ‘গত বছর ভর্তি পরীক্ষায় এক কোটি টাকার বেশি ঘাটতি ছিল। এ বছর খরচ আরও বাড়বে। তাই অন্যান্য খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে ফি বৃদ্ধি করার প্রস্তাব এসেছে।’
সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, ‘ভর্তি পরীক্ষার ফি নিয়ে সভায় আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরবর্তী সভায় ফি নির্ধারণ করা হবে।’
.প্রাথমিকে শিক্ষকতায় প্রকৌশলী-চিকিৎসক–এমফিল-পিএইচডিসহ ৩০ ধরনের ডিগ্রিধারীরা.
এ বছর ভর্তি পরীক্ষার ইউনিট কাঠামো গত বছরের মতোই থাকবে। তবে আইন বিভাগকে সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.