
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় লগি-বৈঠা দিয়ে হামলা চালিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশে বক্তারা ওই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে পৌরশহরে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি বাহিরগোলা জামে মসজিদ মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বর ও পুরাতন উপজেলা মোড় ঘুরে আবার বাহিরগোলা মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জুর সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. সামিউল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন পৌর জামায়াতের আমীর অধ্যক্ষ একরামুল হক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বদরুল আমিন, উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি এসএম সাজ্জাদ হোসাইন আমুশ, উপজেলা যুব ও মানবসম্পদ বিভাগের সভাপতি আবু সাঈদ মোহাম্মদ মোজাহিদসহ স্থানীয় নেতারা। কর্মসূচিতে জামায়াত ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন বলে আয়োজকেরা জানান।
বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে লগি-বৈঠা দিয়ে হামলা চালিয়ে প্রকাশ্যে মানুষ হত্যা করা হয়েছিল। তাদের দাবি, ওই ঘটনায় জামায়াত-শিবিরের ছয় নেতাকর্মীসহ সারা দেশে ২৬ জন নিহত হন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের বিচার হয়নি বলে অভিযোগ করেন তারা।
সমাবেশে বক্তারা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে শেখ হাসিনাকে ওই হত্যাকাণ্ডের মূলহোতা হিসেবে উল্লেখ করে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও জানান তারা।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.