
মেসি, এমবাপ্পে ও ইয়ামালের পরে এলেন হ্যারি কেইন। সঙ্গে তাঁর স্ত্রী। জটলা থেকে কেউ একজন বায়ার্ন মিউনিখ তারকাকে দেখে বলে উঠলেন, ‘ব্যালন ডি’অর’!
আসলেই কি এটাই হতে যাচ্ছে? বাতাসে জোর গুঞ্জন!
ভালো কথা, এবার ব্যালন ডি’অর গালায় সঞ্চালক ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি ও ব্রিটিশ সম্প্রচারক কেট স্কট।
গত বছর ব্যালন ডি’অর জয়ী ফরাসি তারকা ওসমান দেম্বেলেও লাল গালিচায় পা রাখলেন। স্যুট ও সানগ্লাসে দারুণ লাগছে!
.
কিলিয়ান এমবাপ্পেকে দেখা গেল এক ঝলক। লামিনে ইয়ামালও এসেছেন। স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোকে সঙ্গে নিয়ে এসেছেন আটবার ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি। তিনজনই আছেন এবার ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায়।
ইয়ামাল মনোনয়ন পাওয়াদের মধ্যে সর্বকনিষ্ঠ। মেসি সবচেয়ে বয়স্ক। কিন্তু ৩৯ বছরে যেভাবে খেলেন, সেটা দেখে কি তাঁকে ‘বয়স্ক’ বলা যায়?
সাবেকদের মধ্যে রোনালদো নাজারিও ও লুইস ফিগোকে দেখা গেল। দুজনেই সাবেক ব্যালন ডি’অর জয়ী।
.
লন্ডনের প্যালাডিয়াম থিয়েটার তারায় তারায় খচিত। ব্যালন ডি’অরের রাত বলে কথা!
কে জিতবেন এবার? উত্তরটি আগেভাগে আন্দাজ করতে ক্লিক করুন নিচের লিংকে।
হ্যারি কেইনের হাতেই কি তাহলে এবারের ব্যালন ডি’অর
এতদিন প্যারিসেই দেওয়া হয়েছে ব্যালন ডি’অর। এবার কেন লন্ডনে জানতে ক্লিক করুন নিচের লিংকে।
কেন এবার প্যারিসে হচ্ছে না ব্যালন ডি’অর, কোথায় হবে এবং কবে
জেনে নিতে পারেন ব্যালন ডি’অরে কীভাবে বিজয়ী বেছে নেওয়া হয়।
অভিমান কাটিয়ে এবার ব্যালন ডি’অর গালায় প্রতিনিধি দল পাঠিয়েছে রিয়াল মাদ্রিদ।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.