
বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়ার প্রোগ্রামার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর্মি ওয়ার গেম সেন্টারে চুক্তিভিত্তিক এই পদে ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ১ নভেম্বর ২০২৬।
চাকরির বিবরণ
পদের নাম: সফটওয়ার প্রোগ্রামার
পদসংখ্যা: ৪
শিক্ষাগত যোগ্যতা
বাংলাদেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিএসই/ইইই/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/সমমানের ডিগ্রিধারী হতে হবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং (ওওপি) এ পারদর্শী হতে হবে।
.কর্মক্ষেত্রে বেশি মানসিক চাপে থাকেন ইউরোপের যে ১০ দেশের কর্মীরা.
বেতন–ভাতা
৪০-৫০ হাজার টাকা।
বয়সসীমা
৩১ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর সর্বোচ্চ ৩৫ বছর।
চুক্তির মেয়াদ
প্রাথমিকভাবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে। কর্মদক্ষতার ভিত্তিতে পরবর্তীকালে চুক্তি পুনর্নিয়োগ/নবায়নযোগ্য।
কর্মস্থল
মোমেনশাহী সেনানিবাস (ময়মনসিংহ)।
.৭৫ বছর ছাঁটাই ছাড়াই চলছে কোম্পানিটি; পরিচালনা পদ্ধতি দেখতে ভিড় সিইওদের.
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের প্রাসঙ্গিক যোগাতা, প্রোগ্রামিং দক্ষতা ও অভিজ্ঞতা উল্লেখ করে hr.iwgss@gmail.com ই–মেইলে তাদের সিভি জমা দিতে হবে। সিভিতে অবশ্যই আবেদনকারীর সাম্প্রতিক রঙিন ছবি, ফোন নম্বর, ই-মেইল ও ঠিকানা অন্তর্ভুক্ত থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ
১ নভেম্বর ২০২৬
বিস্তারিত দেখুন এই ঠিকানায়।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.