
২০২৭ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণির ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ পাঠ্যপুস্তকে মুদ্রণজনিত ত্রুটি থাকায় মাঠপর্যায়ে সরবরাহ করা বইগুলো সংশ্লিষ্ট মুদ্রণ প্রতিষ্ঠানে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চিঠির পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ–সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়, এনসিটিবি ২৪ অক্টোবরের পত্রের মর্মানুযায়ী ২০২৭ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণির সরবরাহ করা ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ পাঠ্যপুস্তকটিতে মুদ্রণজনিত ত্রুটি থাকায় তা আবার সংশোধন করা প্রয়োজন।
.চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে.
মাউশির চিঠিতে দেশের সব জেলা এবং উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার এ তথ্য জরুরি ভিত্তিতে সংগ্রহপূর্বক বাস্তবায়নের নির্দেশ প্রদান করা হয়। নির্ধারিত নমুনা ছক অনুযায়ী মাঠপর্যায় থেকে বই হস্তান্তরের প্রক্রিয়া তদারক করা হবে।
এর আগে এনসিটিবির নির্দেশনায় বলা হয়, যেসব মুদ্রণ প্রতিষ্ঠান ইতিমধ্যে জেলা, উপজেলা ও থানা শিক্ষা অফিস বরাবর এনসিটিবির ওয়েব পোর্টালে তৈরিকৃত অনুমোদিত চালানের মাধ্যমে বইগুলো সরবরাহ করেছে, সেগুলোকে নিজ উদ্যোগে সংগ্রহ করে মুদ্রণ প্রতিষ্ঠানে ফিরিয়ে আনতে হবে। এই কাজে সব জেলা, উপজেলা ও থানা শিক্ষা অফিসকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
.উন্নত ক্যারিয়ার গঠনে যে ১০ বিদেশি ভাষা শিক্ষা এগিয়ে রাখবে আপনাকে
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.