
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও অর্জন সমুন্নত রাখা এবং শহীদ ও আহতদের ন্যায়বিচার, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের (জেডব্লিউএ) গাইবান্ধা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য অনুমোদিত এ কমিটিতে সভাপতি হয়েছেন জুলাইয়ের আহত যোদ্ধা মো. আশানুর রহমান, সাধারণ সম্পাদক হয়েছেন রাজিব মিয়া এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. জুনাইদ হোসেন আলিফ।
রোববার (২৫ অক্টোবর) সকালে জেলা কমিটির সভাপতি মো. আশানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (২৪ অক্টোবর) সংগঠনটির কেন্দ্রীয় কমিটি এ কমিটির অনুমোদন দেয়। কেন্দ্রীয় সভাপতি মো. সালমান হোসেনের অনুমোদনে এবং সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিসান ও সাংগঠনিক সম্পাদক মুস্তাইন বিল্লাহ হাবিবির সুপারিশক্রমে কমিটি গঠন করা হয়।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মাহবুব আকন্দ এবং সহ-সভাপতি আশিকুর রহমান। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক শেফাউল রহমান ও মো. লিখন সরকার। যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ মিয়া এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন সৌরভ মিয়া ইয়াসিন, আরাফাত লিমন ও মো. নুর আলম মিয়া।
মো. বায়েজিদ বোস্তামি জিমকে মুখপাত্র, সোহেল মিয়াকে সিনিয়র সহ-মুখপাত্র এবং হোসেন আহমেদ পাভেল, সবুজ হাসান বিপ্লব ও মো. রবিউল মিয়াকে সহ-মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে। দপ্তর সম্পাদক হয়েছেন মো. রিয়াদ মন্ডল, উপ-দপ্তর সম্পাদক মাসুদ রানা, প্রেস ও মিডিয়া সম্পাদক আরাফাত রহমান, প্রচার সম্পাদক লাজুক মিয়া এবং জরুরি পরিস্থিতি প্রচারণা সম্পাদক নয়ন মিয়া।
এ ছাড়া আইনবিষয়ক সম্পাদক হয়েছেন ফায়াজ তাহমিদ রোহিত, মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার হ্যাপি এবং কোষাধ্যক্ষ হয়েছেন রিফাত হাসান শিহাব। কমিটিতে বিভিন্ন পদে আরও কয়েকজনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটি জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও অর্জন সমুন্নত রাখা এবং শহীদ ও আহতদের ন্যায়বিচার, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় গাইবান্ধা জেলা শাখা কাজ করবে।
নবনির্বাচিত সভাপতি মো. আশানুর রহমান বলেন, 'জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে শহীদ ও আহতদের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে আমরা কাজ করতে চাই। গাইবান্ধা জেলায় সংগঠনকে সুসংগঠিত করার পাশাপাশি জুলাইয়ের চেতনা বাস্তবায়ন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। এ দায়িত্ব পালনে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।'
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.