
গাইবান্ধার সুন্দরগঞ্জে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ফুটবল বিতরণ করেছেন শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. মোকছেদ আলী। এ সময় তিনি তরুণদের মাদক থেকে দূরে থেকে খেলাধুলার মাধ্যমে অবসর সময় কাটানোর আহ্বান জানান।
শুক্রবার (২৩ অক্টোবর) শান্তিরাম ইউনিয়নের ক্ষুদিরাম সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠ ও ফোরকানিয়া বাজার খেলার মাঠে ফুটবলপ্রেমী তরুণদের হাতে এসব ফুটবল তুলে দেন তিনি।
মাওলানা মো. মোকছেদ আলী শান্তিরাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি। তিনি জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী।

ফুটবল বিতরণকালে মাওলানা মো. মোকছেদ আলী বলেন, তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন ধরনের নেশা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। অবসর সময় খেলাধুলায় ব্যয় করলে তরুণেরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার পাশাপাশি মাদকাসক্তি থেকেও দূরে থাকতে পারবে।
এ সময় তিনি শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সবার কাছে দোয়া কামনা করেন।
ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. আব্দুল কাইয়ুম সরকার, ৫ নম্বর ওয়ার্ডের টিম সদস্য মো. আবু ফারজ মিয়া, সমাজসেবা ইউনিটের মো. নূর সালে মিয়া এবং ওলামা বিভাগের সদস্য মাওলানা মো. আশরাফুল আলম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.