
হরমুজ প্রণালিতে এক রাতেই সাতটি তেলবাহী জাহাজে আগুন ধরেছে ও ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইরান এ তথ্য জানিয়েছে। মধ্যপ্রাচ্যে আবারও সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কার মধ্যে এ ঘটনা উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সাতটি জাহাজের মধ্যে তিনটি নৌ–মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য চারটিতে সরাসরি হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
ইরান বলেছে, জাহাজগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট এবং ওয়াশিংটনের উৎসাহে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছিল। এক দিনে এতগুলো জাহাজে হামলার ঘটনা বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।
.
সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসন মোকাবিলায় নতুন নীতির কথা জানিয়েছে আইআরজিসি। নীতি অনুযায়ী, ইরানের ওপর সামুদ্রিক অবরোধ আরোপ করাকেও যুদ্ধের শামিল হিসেবে দেখা হবে। অর্থাৎ ইরান এখন আর শুধু যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হামলার অপেক্ষায় থাকবে না।
.
সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসন মোকাবিলায় নতুন নীতির কথা জানিয়েছে আইআরজিসি। নীতি অনুযায়ী, ইরানের ওপর সামুদ্রিক অবরোধ আরোপ করাকেও যুদ্ধের শামিল হিসেবে দেখা হবে।
.
হরমুজ দিয়ে জাহাজ চলাচলের সময়ও হামলা চালানোর হুমকি দিচ্ছে আইআরজিসি। তারা বলছে, এসব জাহাজের চলাচলে যুক্তরাষ্ট্র উৎসাহ ও সহায়তা দিচ্ছে এবং পরোক্ষভাবে সমর্থন জোগাচ্ছে।
.ইরানে একা ইসরায়েল আসলে কী করতে পারবে, তেহরানের সক্ষমতা কোথায়.
আগামী দিনগুলোতে আরও জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করলে ইরান সত্যিই এসব হুমকি কার্যকর করে কি না, তা দেখার বিষয়।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে, শিগগিরই আবার যুদ্ধ শুরু হতে পারে। ইরানেও সেই আশঙ্কার প্রভাব পড়ছে। দেশটি সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং বলছে, হামলার জবাব দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে।
.হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী দুই জাহাজে আগুন
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.