
২০২৭ সালের এসএসসি ও সমমানের নির্বাচনী (টেস্ট) পরীক্ষা ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বরের মধ্যে নেওয়ার নির্দেশনা রয়েছে। ইতিমধ্যে শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, ফেল করা ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ছাড়া সব শিক্ষার্থীর টেস্ট পরীক্ষায় অংশ নেওয়া বাধ্যতামূলক। ফরম পূরণসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেস্ট পরীক্ষার ফল প্রকাশের শেষ তারিখ ১৫ নভেম্বর ২০২৬।
সিলেবাস নিয়ে বলা হয়, অনিয়মিত-মানোন্নয়ন পরীক্ষার্থীরা ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ গ্রহণ করবে। নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নেবে।
.আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ.
সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার এডুকেশন বিষয়গুলো এনসিটিবির নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠানো হবে এবং ব্যবহারিক ও ধারাবাহিক মূল্যায়নের হাতে লেখা মূল নম্বর ফর্দ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে।
.কানাডায় পিএইচডি শিক্ষার্থীদের জন্য ৮ হাজার ২০০ কোটি টাকার বৃত্তি, পাবেন ৫০ জন .
জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ও যেসব পরীক্ষার্থী ইতিমধ্যে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে অকৃতকার্য হয়েছে, তাদের ছাড়া নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণ সব শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক।
.বিমান বাংলাদেশের ক্যাটারিংয়ে ডিপ্লোমা, যাঁদের আবেদন করার সুযোগ
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.