
গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত আবদুল কুদ্দুসকে দেখতে হাসপাতালে গেছেন সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে জানতে চান তিনি।
আবদুল কুদ্দুস উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র খানাবাড়ি গ্রামের বাসিন্দা। সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর তিনি সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে গিয়ে সাক্ষাৎ করেন ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম।
এ সময় চেয়ারম্যান আহত আবদুল কুদ্দুসের পাশে কিছু সময় কাটান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। পাশাপাশি তার দ্রুত সুস্থতা কামনা করেন।
ইউপি চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম বলেন, 'সড়ক দুর্ঘটনায় আবদুল কুদ্দুস চাচার আহত হওয়ার খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে এসেছি। তার চিকিৎসার খোঁজখবর নিয়েছি এবং দ্রুত সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে পরিবারের মাঝে ফিরিয়ে দেন, সেই দোয়া করি।'
এদিকে আবদুল কুদ্দুসের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন তার স্বজনরা। তিনি চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এমন প্রত্যাশা তাদের।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.