বাংলাদেশের সিরামিক টাইলসশিল্পের অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড আকিজ সিরামিকস কুমিল্লার হোমনায় এবং সুপরিচিত ব্র্যান্ড ‘অরা’ কুমিল্লার কোম্পানীগঞ্জে দুটি নতুন শোরুম উদ্বোধন করেছে।
গত রোববার হোমনায় আকিজ সিরামিকসের সিদ্দিক অ্যান্ড সন্স এবং কোম্পানীগঞ্জে অরার ফুয়াদ এন্টারপ্রাইজ শোরুমের উদ্বোধন করা হয়।
.
আকিজ সিরামিকসের সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ আশরাফুল হক শোরুমগুলো উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সিদ্দিক অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী মো. জামাল হোসেন, ফুয়াদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবদুল্লাহ আল মারুফ এবং আকিজ সিরামিকসের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
.
শোরুম দুটি সাজানো হয়েছে আধুনিক ডিজাইনের টাইলস ও নতুন সব পণ্য দিয়ে। বর্তমানে আকিজ সিরামিকস সারা দেশে ৩০০টির বেশি ‘স্টেট অব দ্য আর্ট’ লেভেলের নিজস্ব ও পার্টনার শোরুম পরিচালনার মাধ্যমে সর্বোচ্চ মানের গ্রাহকসেবা নিশ্চিত করছে।
পরপর সাতবার ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ এবং দুবার ‘সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড’ পাওয়া টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস ‘প্রমিজ অব পারফেকশন’–এর অঙ্গীকারে নতুনত্ব ও গুণগত মান বজায় রেখে বাজারে সেরা মানের এবং সেরা ডিজাইনের টাইলস সরবরাহ করে আসছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.