
টাঙ্গাইলের মির্জাপুরে ছাত্রকে ধর্ষণের অভিযোগে একটি মাদ্রাসার পরিচালক ইব্রাহিম খান রিয়াদকে মারধর করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। আজ শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, ওই মাদ্রাসায় অর্ধশত আবাসিক শিক্ষার্থী রয়েছে। মাদ্রাসার পরিচালক ইব্রাহিম খান বিভিন্ন সময় কমপক্ষে ছয় ছাত্রকে ধর্ষণ করেন। গতকাল শুক্রবার এক শিক্ষার্থী ছুটিতে বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়।
পরে ওই শিক্ষার্থীর অভিভাবকেরা মির্জাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান ও ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জিয়ারত হোসেনকে জানান। এ নিয়ে আজ বিকেলে সালিস বসে। এ সময় উত্তেজনার সৃষ্টি হলে একপর্যায়ে স্থানীয় লোকজন ইব্রাহিমকে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
মির্জাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি তদন্তপূর্বক আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.