
গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক কৌশল শেখানো হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সুন্দরগঞ্জ পৌরসভা ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে পৌরভবন চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।
আলোচনা সভার শুরুতে দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. খোকন রানা।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মো শহিদুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক মো. ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া, সদস্য সচিব মো. মিজানুর রহমান নিপন ও পৌর জামায়াতের আমীর মুহাঃ একরামুল হক।
এরপরে উপস্থিত শিক্ষার্থীদের হাত ধোয়ার কৌশল শিখানো হয়। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি পৌরভবন থেকে বের হয়। পরে সেটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবারও পৌরভবনে এসে শেষ করেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.