
গাইবান্ধার সুন্দরগঞ্জে অভিযানে ৯০ পিস ইয়াবাসহ মো. হাফিজুর রহমান (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার শরীফের হাট ব্যাপারীপাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১২ অক্টোবর) সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে হরিপুর-চিলমারী মওলানা ভাসানী তিস্তা সেতুর উত্তরে মডেল ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সুন্দরগঞ্জ থানার ওসি সেলিম রেজা বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত মাদক কারবারি আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.