
রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ই-মেইলে এই হুমকি পাওয়ার পর বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর মেরুল–বাড্ডা এলাকায় এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে বাড্ডা থানার ওসি কাজী মো. নাসিরুল আমিন জানিয়েছেন।
পুলিশ জানায়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে হুমকি সংবলিত ই–মেইল পায়। ‘[email protected]’ নামের একটি ই–মেইল ঠিকানা থেকে বার্তাটি পাঠানো হয়। মেইলে মঙ্গলবার ক্যাম্পাসে একাধিক বোমা হামলার হুমকি দিয়ে বলা হয়, ‘যা ঘটতে চলেছে, তা তোমাদের কেউই থামাতে পারবে না।’
এ বিষয়ে জানতে চাইলে বাড্ডা থানার ওসি কাজী মো. নাসিরুল আমিন প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন জিডি করার পর আমরা ওখানে নিরাপত্তা জোরদার করেছি। হুমকিদাতা কে তা এখনো আমরা শনাক্ত করতে পারিনি। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি।’
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.