
একটি ভালো কাজের শুরু হয় একজন ভালো মানুষের হাত ধরে। আর সেই ভালো কাজের পথচলায় নতুন কিছু মুখকে যুক্ত করার প্রত্যাশায় নবীন বন্ধু সংগ্রহ করেছে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা। ছিল সাক্ষাৎকার পর্ব। নতুনদের স্বপ্ন, আগ্রহ ও সৃজনশীলতার সঙ্গে পরিচিত হওয়ার মধ্য দিয়ে জমে ওঠে পুরো আয়োজন।
সাক্ষাৎকার দিতে আসা তরুণদের চোখে–মুখে ছিল নতুন কিছু করার প্রত্যয়। কেউ এসেছেন স্বেচ্ছাসেবী কাজে যুক্ত হওয়ার স্বপ্ন নিয়ে, কেউ সমাজের জন্য কিছু করার তাগিদে।
নবীনদের সাক্ষাৎকার নিয়েছেন মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার সভাপতি সামিয়া আক্তার, সহসভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক উদয় সরকার। প্রার্থীদের সঙ্গে সংগঠনের কার্যক্রম, সামাজিক দায়বদ্ধতা, নেতৃত্বের গুণাবলি, সৃজনশীলতা ও স্বেচ্ছাসেবামূলক কাজে আগ্রহসহ নানা বিষয়ে কথা বলেন তাঁরা।
কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বন্ধু চৌধুরী নাফিসা ও সৈয়দা তামান্না ইসলাম। সহযোগিতা করেন বন্ধু রাসেল আহমদ, সনি তালুকদার, মনোয়ার হোসেনসহ অন্য সদস্যরা।
বাছাইকৃত নবীন সদস্যরা হলেন—শাহান আল মাহদী, দিনার হোসাইন, তাজকিয়া রহমান, মিলন দেবনাথ, আবদুল্লাহ আল রাজিম, আমিনুল ইসলাম, মাসুন আহমেদ, ফররুক আহমেদ, মাহমুদুর রহমান, আবদুল্লাহ আল রাইহান, নুসরাত জেরিন, সিদরাতুল মুনতাহা, সুমাইয়া বেগম, নুসরাত রোমানা, শাহরিনা আক্তার, মাহবুব উল্লাহ ও জাকিয়া সুলতানা।
সাধারণ সম্পাদক, মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.