
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে মামুনুর রশীদ মামুন (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১২টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার শাহপুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
মামুনুর রশীদ মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল মামুন বিদ্যুৎ–বিভ্রাটসহ বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে বক্তব্য প্রচার করেন। বিষয়টি মৌলভীবাজার সদর মডেল থানা–পুলিশের দৃষ্টিগোচর হলে রাতেই পুলিশ তাঁকে আটক করে।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম আজ রোববার প্রথম আলোকে বলেন, ‘ও (মামুন) টিকটক করে। প্রধানমন্ত্রী সম্পর্কে বক্তব্য দেওয়া ছাড়াও সে ফ্যাসিবাদের দোসর হিসেবে বিভিন্ন কাজের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।’
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.