
গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা বক্তব্য দেন।
সভায় বক্তব্য দেন গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, উপজেলা জামায়াতের আমির মো. শহিদুল ইসলাম, কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনোয়ার আলম সরকার, বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মো. ইব্রাহিম খলিলুল্লাহ, ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান মন্ডল, সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম ও বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার।
এ ছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহরাব আল আকাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে. এম. ইফতেখারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা মাধব রায়, আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, একাডেমি সুপারভাইজার মো. বেলাল হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সুরেন সরকার, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ মো. ওমর ফারুক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবিএম সাইফুল ইসলাম মন্ডল শাহজাহান, সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি ডিগ্রি কলেজের প্রতিনিধি মোছা. রোকেয়া খাতুন, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোশাররফ হোসেন বুলু ও সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এ মান্নান আকন্দসহ অনেকে সভায় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.