
মাদকমুক্ত ও সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে 'সুন্দরগঞ্জ মাদক প্রতিরোধ সংগঠন'। তরুণ প্রজন্মকে মাদকের আগ্রাসন থেকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বাড়ানোর লক্ষ্য নিয়ে সর্বস্তরের সচেতন মানুষের উদ্যোগে সংগঠনটি গড়ে তোলা হয়েছে।
সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য ২১ সদস্যবিশিষ্ট একটি আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. কামরুল হাসানকে আহ্বায়ক এবং মো. ইসরাফিল আলমকে সদস্যসচিব করা হয়েছে।
কমিটির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হয়েছেন ডা. ফরহাদ হোসেন। অন্য যুগ্ম আহ্বায়করা হলেন মো. সামিউল ইসলাম, মো. গোলাম রাব্বি, মো. সেলিম ইসলাম, মো. লাবিব মিয়া, রাজু মিয়া, মো. সাব্বির হাসান আবিদ, মো. বাইজিদ মিয়া ও মো. রনি মিয়া।
কমিটির সদস্যরা হলেন মো. ফরহাদ মিয়া, মো. রুহুল আমিন, মো. আরিফ মিয়া, আঃ রাজ্জাক মিয়া, মো. রেজাউল, মো. লিমন মিয়া, মো. রাকিব মিয়া, মো. নাফি ইসলাম, মো. মাহিন মিয়া ও মো. আমিনুল ইসলাম।
এছাড়া আগামী তিন মাসের মধ্যে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংগঠনের নেতারা জানান, প্রাথমিকভাবে সুন্দরগঞ্জ উপজেলা কেন্দ্রিকভাবে মীরগঞ্জ হাট থেকে কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে শাখা কমিটি গঠন করা হবে। তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখতে স্কুল, কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কর্মসূচি, দিকনির্দেশনামূলক সভা ও র্যালির আয়োজন করা হবে।
তারা আরও জানান, মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে সর্বস্তরের মানুষকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করে ধারাবাহিকভাবে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.