
উত্তরাঞ্চলের বহুল প্রচারিত পত্রিকা দৈনিক যুগের আলোর গৌরবময় পথচলার ৩৪ বছর পূর্তি উপলক্ষে গাইবান্ধায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে গাইবান্ধা জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক যুগের আলোর গাইবান্ধা জেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলামের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সময় টেলিভিশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি এসএম বিপ্লব, গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাহুল ইসলাম রুবেল, দৈনিক যুগের আলোর সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদ, গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ হারুন, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সুদীপ্ত শামীম, গাইবান্ধা জেলা প্রেসক্লাবের পাঠাগার বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান খান তরু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রানা সরকার, আরসি টিভির প্রতিনিধি ওমর ফারুক রনি, সদস্য জাহিদ হাসান, রেজাউল করিমসহ গণমাধ্যমকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক যুগের আলো দীর্ঘ ৩৪ বছর ধরে উত্তরাঞ্চলের মানুষের কথা তুলে ধরার পাশাপাশি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আগামীতেও পত্রিকাটি সত্য, ন্যায় ও গণমানুষের পক্ষে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
পরে অতিথিরা কেক কেটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.