
‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান ও নেতাকর্মীদের সরব উপস্থিতিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির চন্ডিপুর ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) চন্ডিপুর ইউনিয়নে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী, কর্মী ও সমর্থকেরা অংশ নেন।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সুন্দরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মো. আল-শাহাদৎ জামান জিকো। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শাখার সদস্য সচিব মো. আশানুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মো. আজিজুর রহমান।
এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব মো. আলমগীর, সদস্য মো. সুজন, আইয়ুবসহ স্থানীয় নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, তৃণমূলই একটি রাজনৈতিক সংগঠনের মূল শক্তি। তাই চন্ডিপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কর্মীদের সক্রিয় করে সংগঠনকে সাধারণ মানুষের আরও কাছে নিয়ে যেতে হবে।
তারা বলেন, তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যেই এনসিপির পথচলা। সাধারণ মানুষের কথা শুনতে হবে, তাদের সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দিতে হবে এবং মানুষের পাশে থেকেই রাজনীতি করতে হবে।
বক্তারা আরও বলেন, সংগঠনকে শক্তিশালী করতে কর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করতে হবে। চন্ডিপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম জোরদার করে দ্রুত সময়ের মধ্যে ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.