
পদোন্নতি ও বদলিজনিত কারণে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদকে বিদায় সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ স্কাউটস পিরোজপুর সদর উপজেলা শাখা।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে ভাবগম্ভীর পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পিরোজপুর সদর উপজেলায় স্কাউটিং কার্যক্রমের প্রসার ও উন্নয়নে ইউএনও মামুনুর রশীদের ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন স্কাউট নেতৃবৃন্দ। তাঁর দায়িত্ব পালনকালে স্কাউটিং কার্যক্রমে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার জন্য তাঁকে ধন্যবাদ জানান তারা।
সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস পিরোজপুর জেলা শাখার সম্পাদক মো. এনায়েত কবির খান, সদর উপজেলা স্কাউটসের সম্পাদক মো. মাসুম বিল্লাহসহ সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের স্কাউট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা ইউএনও মামুনুর রশীদের পিরোজপুরে কর্মকালীন বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ইউএনও মামুনুর রশীদ পিরোজপুরে দায়িত্ব পালনকালে স্কাউট নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি স্কাউটিং কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও স্কাউটিংয়ের মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.