
গাইবান্ধার পলাশবাড়ীতে ১ লাখ ২৪ হাজার ৯৭৭ টাকা বকেয়া বিদ্যুৎ বিল সংক্রান্ত মামলায় নুরুন্নবী মৃধা (৫৮) নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ারে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত নুরুন্নবী মৃধার উপজেলার বেতকাপা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক। তিনি বেতকাপা ইউনিয়নের হাসনেরপাড়া গ্রামের কছির উদ্দিন মৃধার ছেলে।
পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করার অভিযোগে নুরুন্নবী মৃধার বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করা হয়। বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ ১ লাখ ২৪ হাজার ৯৭৭ টাকা। এ ঘটনায় সিআর মামলা নম্বর-১৫২৯/২০২৩ দায়ের করা হয়। ওই মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর শুক্রবার (৭ আগস্ট) রাতে অভিযান চালিয়ে পলাশবাড়ী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
এদিকে, বিএনপি নেতা নুরুন্নবী মৃধার বিরুদ্ধে সরকার দলের প্রভাব খাটিয়ে অন্যের জমি নিজের বলে প্রচার, দখল ও ক্ষতিসাধনের অভিযোগে ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইনে পলাশবাড়ী থানায় আরও একটি মামলা দায়ের হয়েছে। গত ৩ আগস্ট ২০২৬ তারিখে দায়ের করা। মামলায় ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইনের ৪(২), ৭(৩) ও ১০ ধারা উল্লেখ করা হয়েছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম বলেন, ‘বকেয়া বিদ্যুৎ বিলের মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে নুরুন্নবী মৃধাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আরেকটি মামলাও রয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.