
গাইবান্ধার সাঘাটায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৮ আগস্ট) বিকেলে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ওসমানের পাড়ার মো. আফতাব হোসেনের ছেলে শাহিন মিয়া (৩৬), নশিরার পাড়ার মো. হাফিজুর রহমানের ছেলে নয়ন মিয়া (২৭), সতীতলা এলাকার মৃত আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে কামাল হোসেন (৩৫), আগ গরগড়িয়া এলাকার মো. তৌফিকুল ইসলামের ছেলে বাদল মিয়া (২৫) এবং সতীতলা এলাকার মো. জাফর আলীর ছেলে সবুজ মিয়া (২৪)।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান চালিয়ে পৃথক দুটি মামলায় পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী দায়ের করা মামলায় শাহিন মিয়া ও নয়ন মিয়াকে এজাহারনামীয় আসামি হিসেবে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, একই আইনের ৩৬(৫) ধারায় দায়ের করা নন-এফআইআর প্রসিকিউশনের আওতায় কামাল হোসেন, বাদল মিয়া ও সবুজ মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, ‘মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।’
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.