
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের জরমনদী ফারাজীটারী জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) বাদ জোহর মসজিদ প্রাঙ্গণে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মো. মজেদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. নুরুন্নবী প্রামাণিক সাজু এবং দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল আলম সরকার রেজা।
এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. সামিউল ইসলাম, দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আরাফাত উল ইসলাম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সুমন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শেষে মসজিদের নির্মাণকাজ দ্রুত ও সফলভাবে সম্পন্ন, মুসল্লিদের কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.