
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সফলতা ও দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের প্রত্যাশা জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নময় সোনারায়’-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. মিজানুর রহমান মিজান।
শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
মো. মিজানুর রহমান মিজান শিবরাম স্মৃতি প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ, রংপুর-এর প্রতিষ্ঠাতা পরিচালক এবং আসন্ন সোনারায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।
পরে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁর হাতে প্রেসক্লাবের লোগো সম্বলিত একটি স্মারক মগ তুলে দেওয়া হয়।
এ সময় বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ, সিনিয়র সাংবাদিক ও সাবেক সভাপতি মো. শাহজাহান মিঞা, সিনিয়র সহ-সভাপতি এমএ মাসুদ, সাধারণ সম্পাদক মো. খিজির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. শামীম সরকার শাহীন (সুদীপ্ত শামীম) এবং দপ্তর সম্পাদক জুয়েল রানা উপস্থিত ছিলেন।
মো. মিজানুর রহমান মিজান বলেন, ‘সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে নবীন ও প্রবীণ সাংবাদিকদের সমন্বয়ে একটি দক্ষ, শক্তিশালী ও সম্ভাবনাময় কমিটি গঠিত হয়েছে। আমি বিশ্বাস করি, এই কমিটি বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে এলাকার মানুষের আস্থা আরও সুদৃঢ় করবে। সমাজের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরে জনস্বার্থে কাজ করার ক্ষেত্রে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি আরও বলেন, ‘একই সঙ্গে সাংবাদিকরা সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার আদর্শ ধারণ করে মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে আরও কার্যকর অবদান রাখবেন। নবগঠিত কমিটির সব সদস্যের জন্য আন্তরিক শুভকামনা ও সফলতা কামনা করছি।’
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.