
বন্যা শুধু ঘরবাড়ি, ফসল কিংবা রাস্তাঘাটই ভাসিয়ে নিয়ে যায় না কেড়ে নেয় মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ, একটি জীবনও। মৌলভীবাজারের রাজনগর উপজেলার আকুয়া গ্রামে এবার সেই নির্মম বাস্তবতার শিকার হলেন মোঃ আশরফ মিয়া (স্থানীয়ভাবে পরিচিত 'আসই মিয়া')
বুধবার নিজ বাড়ির আশপাশের বন্যার পানিতে ডুবে তিনি মৃত্যুবরণ করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এই মৃত্যুর মধ্য দিয়ে শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবার ও এলাকাজুড়ে।
মরহুম আশরফ মিয়া তাজুদ মিয়া, মনসুর মিয়া ও সুজাত মিয়ার পিতা। পারিবারিক সূত্র জানিয়েছে, তাঁর জানাজার নামাজের সময় ও স্থান পরে জানানো হবে।
প্রতিটি বন্যা আমাদের একটি কঠিন শিক্ষা দিয়ে যায় এক মুহূর্তের অসাবধানতাও প্রাণঘাতী হতে পারে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের নিরাপত্তায় পরিবারের সবাইকে বাড়তি সতর্ক থাকতে হবে। বন্যার পানিকে কখনোই নিরাপদ মনে করা উচিত নয়; সামান্য গভীরতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে।
একই সঙ্গে চলমান বন্যায় সবাই সর্বোচ্চ সতর্ক থাকি, যাতে আর কোনো পরিবারকে এমন অপূরণীয় ক্ষতির মুখোমুখি হতে না হয়।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.