
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৭৬টি নিষিদ্ধ চায়না দুয়ারি (রিং) ও কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা অফিসার্স ক্লাবের পেছনের মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হকের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য বিভাগ জানায়, মাধবপুরের ইউএনওর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত উপজেলার জালালাবাদ শাহপুর, ছাতিয়াইন বাজার ও প্লাবনভূমি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করে। পরে হাওর এলাকাতেও পৃথক অভিযানে আরও জাল উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার হওয়া জালের বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
ইউএনও মো. মেহেদী হাসান বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের মাধ্যমে নির্বিচারে মাছ শিকার করায় দেশীয় প্রজাতির মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জলজ সম্পদ রক্ষায় এ ধরনের জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিত চলবে।
জাল ধ্বংসের সময় প্রশাসনের কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মচারী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.