
ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর আওতায় ৬০ জন উপকারভোগীর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি। তিনি উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন, হুইলচেয়ার, স্প্রে মেশিন, আলমারি ও বাইসাইকেলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম, মহেশপুর থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খান এবং মহেশপুর প্রেসক্লাবের সভাপতি সরোয়ার হোসেনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.