
সিলেটের কোম্পানীগঞ্জ সাদাপাথরে গোসল করতে নেমে পানির স্রোতে তলিয়ে যাওয়া চিকিৎসক সুব্রত সাহা বিকাশের (৩৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ব্যাংকারের ৩নং পিলারের কাছে ধলাই নদীতে মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন রুবেল মিয়া নামের এক মাঝি।
মাঝি রুবেল মিয়া জানান, তিনি সকালে মাছ ধরতে যান। এসময় নিখোঁজ পর্যটক সুব্রত সাহা বিকাশ মাথায় চুল দেখতে পান এবং তার মরদেহ উদ্ধার করেন।
এরআগে বৃহস্পতিবার (২ জুলাই) বেলা সোয়া ২টায় সাদাপাথরের জিরোপয়েন্টের ধলাই নদীর উৎস মুখে গোসল নামলে নিখোঁজ হন তিনি। সুব্রত সাহা লক্ষীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। তিনি ৩ বন্ধুর সাথে ঢাকা থেকে সিলেটে ভ্রমণে আসছিলেন।
ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জগৎ জ্যোতি দাস বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.