
গাইবান্ধার সুন্দরগঞ্জে বসত বাড়ির বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রদীপ কুমার বাবলু (৫৭) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পূর্ব ছাপড়হাটী বামনটারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রদীপ কুমার বাবলু ওই গ্রামের প্রয়াত সন্তোষ কুমারের ছেলে। তিনি বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা নেতা এবং ছাপড়হাটী ইউনিয়ন বিএনপির অন্যতম সদস্য ছিলেন।
স্থানীয়রা জানায়, বিকেলে প্রদীপ কুমার বাবলু তার বসত বাড়ির বিদ্যুৎ লাইন মেরামত করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দারিয়াপুর বাজার এলাকায় তার মৃত্যু হয়।
ছাপড়হাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কনক কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করে বলেন, 'প্রদীপ কুমার বাবলু তার বাড়ির বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।'
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.